ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

ধন-দৌলতের চেয়ে সুস্বাস্থ্য অনেক মূল্যবান- চবি উপাচার্য 

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২০, ২৩ ফেব্রুয়ারি ২০২০
ধন-দৌলতের চেয়ে সুস্বাস্থ্য অনেক মূল্যবান- চবি উপাচার্য 
ছবিঃ ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেছেন, একমাত্র সুন্দর পরিপাটি জীবন-যাপনের মাধ্যমে রোগ-ব্যাধি থেকে কিছুটা হলেও দূর থাকা সম্ভব। আর এ জন্য প্রাত্যহিক জীবনে নিয়ম-শৃঙ্খখলা মেনে চলা অত্যাবশ্যক।

রোববার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবীমা প্রকল্পের আওতায় ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (স্বাস্থ্য বীমা বিভাগ) এর আয়োজনে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

এ সময় চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফসর ড. মোহাম্মদ নাসিম হাসান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস এম সালামত উল্যা ভূঁইয়া, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, মেরিন সায়ন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. রাশেদ-উন-নবী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী, চিফ মেডিকল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মাহাম্মদ আবু তৈয়ব, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট মো. আবদুল হাই এবং জয়েন্ট ভাইস প্রেসিডেন্ট এস এম আবদুল করিম উপস্থিত ছিলেন।  
    
উপাচার্য বলেন, পৃথিবীতে অট্টালিকা ধন-দৌলত থাকার চেয়ে একটি সুন্দর নিরোগ শরীর অনেক মূল্যবান। শরীর সুস্থ্য থাকলে মন ভালো থাকে এবং যে কোনো কাজ সুন্দরভাবে সম্পন্ন করা যায়। তাই শরীর ভালা রাখতে হলে প্রয়োজন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা এবং রোগ হলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া। 

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!